বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেছে।৭ম গণবিজ্ঞপ্তিনিয়োগের জন্য৬৭,০০০ শিক্ষকবাংলাদেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে। যোগ্য প্রার্থীরা NTRCA নির্দেশিকা অনুসরণ করে ঘোষিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। এই বৃহৎ পরিসরে শিক্ষক নিয়োগের লক্ষ্য দেশের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং দেশব্যাপী শূন্য শিক্ষক পদ পূরণ করা।

NTRCA কর্তৃক প্রকাশিত ৬৭,০০০ শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি


৭ম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)২০২৬

দেশের সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান) বিদ্যমান শূন্যপদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে নিবন্ধন সনদধারী যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে (e-Application) আবেদন আহ্বান করা যাচ্ছে।

১. শূন্যপদের বিবরণ

শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন                                         পদের ধরন                               শূন্যপদের সংখ্যা

স্কুল ও কলেজ                                                        এমপিও                                               ২ ৯,৫৭১

মাদ্রাসা                                                                   এমপিও                                               ৩৬,৮০৪

কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান              এমপিও                                                      ৮৩৩

                                                                                                                              সর্বমোট         ৬৭,২০৮ 

উল্লিখিত শূন্যপদের সংখ্যা কম বা বেশি হতে পারে।

২. e-Application ফরম পূরণ ও ফি জমাদান

আগামী ১০ জানুয়ারি ২০২৬ খ্রি.থেকে ১৭ জানুয়ারি ২০২৬ খ্রি.দিবাগত রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আবেদন ফরম সাবমিট করার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে** নির্ধারিত e-Application ফি পরিশোধ করতে হবে।

৩. বয়স ও নিবন্ধন সনদের মেয়াদ

আবেদনকারীর বয়স ০৪ জুন ২০২৫ খ্রি. তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে ৩ (তিন) বছরের মধ্যে হতে হবে (শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং: ৩৭.০০.০০০০.০০০.০৭৩.০৮.০০০১.২৫.১, তারিখ: ০১ জানুয়ারি ২০২৬)।

৪. শূন্যপদ ও নিয়োগের অন্যান্য শর্ত

পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্তাবলী এনটিআরসিএর ওয়েবসাইট  www.ntrca.gov.bd (http://www.ntrca.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট [http://ngi.teletalk.com.bd](http://ngi.teletalk.com.bd) এ পাওয়া যাবে।

৫. আবেদনকারীর যোগ্যতা

ক) সংশ্লিষ্ট বিষয় ও পদ অনুযায়ী বৈধ শিক্ষক নিবন্ধন সনদধারী হতে হবে।

খ) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে।

গ) প্রার্থীকে তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট পদেই আবেদন করতে হবে। তবে বিষয়ভিত্তিক সমতা বিধানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ধরন ভিন্ন হলেও প্রার্থী নিয়োগ সুপারিশের জন্য বিবেচিত হবেন। বিস্তারিত তথ্যের জন্য এনটিআরসিএর “৭ম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)” সেবা বক্সে ভিজিট করতে হবে।

৬. ইনডেক্সধারী (কর্মরত) শিক্ষকদের জন্য নির্দেশনা

ক) এমপিওভুক্ত কর্মরত শিক্ষকগণের ক্ষেত্রে একই পদে পুনরায় নিয়োগ সুপারিশের আবেদন গ্রহণযোগ্য হবে না। তবে ভিন্ন কোনো উচ্চতর বা নিম্নতর পদের জন্য এনটিআরসিএ প্রত্যয়নপত্র থাকলে সে পদে আবেদন করা যাবে।

খ) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী, বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।  

(গ) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা, ২০২১ এর পরিশিষ্ট “ঘ” এর ২১ নং ক্রমিক অনুযায়ী সহকারী শিক্ষক (ধর্ম ও নৈতিক শিক্ষা) পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ধর্মের অনুসারী

হতে হবে।

আবেদন ফরমটি (e- Application ) পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। ফরম পূরণ শেষে একবার আবেদনপত্র Submit হয়ে গেলে তা কোন ভাবেই সংশোধনের সুযোগ থাকবে না।

(ক) প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায় (স্কুল-২, স্কুল ও কলেজ) একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন।

(খ) আবেদন ফি: প্রতিটি পর্যায়ে (স্কুল-২, স্কুল ও কলেজ) আবেদনকারীকে নির্ধারিত ১০০০.০০ (এক হাজার) টাকা ফি প্রদান করতে হবে।

(গ) যে সকল প্রার্থী শেষ সময়ে আবেদন করার ফলে Application ID পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না তাদেরকে আগামী ১৮ জানুয়ারি ২০২৬খ্রি. তারিখ দিবাগত রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দেয়ার সুযোগ দেওয়া হবে ।

(ঘ) ছবি : নিবন্ধন পরীক্ষায় ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফরমের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।

৮. পুলিশ ভেরিফিকেশন ফরম: প্রত্যেক আবেদনকারীকে e Application ফরম পূরণের সময়েই পুলিশ ভেরিফিকেশন ফরমটি যথাযথভাবে পূরণ করতে হবে।

একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ ০৭ (সাত) টি শিক্ষাপ্রতিষ্ঠানের Choice দিতে পারবেন। উক্ত Choice প্রদানের পর কোন প্রার্থী যদি তার Choice বহির্ভূত কোন শিক্ষাপ্রতিষ্ঠানে চাকুরি করতে ইচ্ছুক হন, তবে তাকে e-Application ফরমে প্রদর্শিত ‘Other' Option নামক বক্সে 'Yes' Click করতে হবে অথবা কোন প্রার্থী যদি তার Choice বহির্ভূত কোন শিক্ষাপ্রতিষ্ঠানে চাকুরি করতে ইচ্ছুক না হন তবে ‘NO' Click করতে হবে। ‘Yes' Click করলে তিনটি Option পাওয়া যাবে। যথা: (i) General (ii) Madrasha (iii) Technicalপ্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনটি Option এর যে কোন একটি অথবা দুইটি অথবা তিনটি Option Choice প্রদান করতে পারবেন। তিনটি Option এর মধ্যে একাধিক Option পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে।

প্রার্থীর আবেদনে বর্ণিত Choice এর প্রেক্ষিতে প্রার্থীর শূন্যপদভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল Process করা হবে। যদি কোন প্রার্থী তার Choice অনুযায়ী কোন প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি Other Option Yes Click করে থাকেন, সেক্ষেত্রে শূন্যপদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনের নির্মিত্ত ফলাফল Process করা হবে।

কোন প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ের সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে।

সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে স্ব- উদ্যোগে দাখিলকৃত আবেদনের (Applicant's copy) একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।

প্রাপ্ত আবেদনসমূহ শূন্যপদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ ও মেধার ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে এবং তা প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে SMS এর মাধ্যমে অবহিত করা হবে।

নিয়োগ সুপারিশে বর্ণিত সময়সীমার মধ্যে যদি কোন শিক্ষাপ্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানে ব্যর্থ হয়, তবে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ঐ সকল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধানের এমপিও স্থগিত/বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি বাতিল করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিথ্যা তথ্য প্রদান/মামলা সংক্রান্ত আইনগত কোন জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোন পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিআরসিএ দায়ী থাকবে না।

এই গণবিজ্ঞপ্তির যে কোন শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি NTRCA যে কোন সময়ে সংযোজন, বিয়োজন, পরিবর্তন এবং স্থগিতের অধিকার সংরক্ষণ করে।  ( কতৃপক্ষ )


1