গণপ্রজাতন বাংলাদেশ সরকার

পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর

শিল্প মন্ত্রণালয়

৯১, মতিঝিল বা/এ, ঢাকা

www.dpdt.gov.bd


স্মারক নম্বর- ৩6.08,0000,000.001.11.0221.25.51                                                                                          তারিখঃ          ২৭ মাঘ, ১৪৩২

                                                                                                                                                              ১০ফেব্রুয়ারি,২০২৬                                         

নিয়োগ বিজ্ঞপ্তি


শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)-এর রাজস্ব খাতভূক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে স্থায়ী এবং নবসৃষ্ট অস্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে উল্লিখিত যোগ্যতা, শর্তাদি পূরণ সাপেক্ষে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে (http://dpdt.teletalk.com.bd ওয়েবসাইটে) নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহবান করা যাচ্ছে।


ক্রমিক নং- ০১

পদের নাম, গ্রেড ও বেতনস্কেল নং (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী): - ০১ সাঁটলিপিকার কাম বেতনস্কেল:- ১১০০০-২৬৫৯০/-

পদের সংখ্যা- ০১ (এক) টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি :

(খ) কম্পিউটার ব্যবহারের দক্ষতা;

(গ) সাঁটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ;

(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে

ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ; এবং

(ঙ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হবে।


ক্রমিক নং-০২

পদের নাম, গ্রেড ও বেতনস্কেল নং (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী):- কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) বেতনস্কেল: ১১000-২৬৬৯০/-

পদের সংখ্যা- ০১ (এক) টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি;

(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।


ক্রমিক নং-০৩

পদের নাম, গ্রেড ও বেতনস্কেল নং (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী):- সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর  (গ্রেড-১৪), বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০/-

পদের সংখ্যা- ০৪ (চার) টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;

(খ) কম্পিউটার ব্যবহারের দক্ষতা;

(গ) সাঁটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ

এবং বাংলায় ৪৫ শব্দ;

(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে

ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ; এবং

(ঙ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হবে।


ক্রমিক নং-০8

পদের নাম, গ্রেড ও বেতনস্কেল নং (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী):- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) , বেতনস্কেল: ৯300-22490/-

পদের সংখ্যা- ১২ (বারো) টি , স্থায়ী: ০৫ (পাঁচ) টি অস্থায়ী: ০৭ (সাত) টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) কম্পিউটার ব্যবহারের দক্ষতা;

(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে

২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ; এবং

(ঘ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।


ক্রমিক নং-০৫

পদের নাম, গ্রেড ও বেতনস্কেল নং (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী):- গাড়ী চালক ,(গ্রেড-১৬) , বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/-

পদের সংখ্যা- ০২ (দুই) টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স; এবং 

(গ) অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।


ক্রমিক নং-০৬


পদের নাম, গ্রেড ও বেতনস্কেল নং (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী):- ডুপ্লিকেটিং মেশিন অপারেটর , (ফটোকপি অপারেটর) , (গ্রেড-১৮) ,বেতনস্কেল: ৮৮০০-২১৩১০/-

পদের সংখ্যা- ০১ (দুই) টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা;

(গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা ।


ক্রমিক নং-০৭

পদের নাম, গ্রেড ও বেতনস্কেল নং (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী):- রেকর্ড সর্টার  (গ্রেড-১৯) , বেতনস্কেল: ৮৫০০-২০৫৭০/-

পদের সংখ্যা- ০২ (দুই) টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।


ক্রমিক নং-০৮

পদের নাম, গ্রেড ও বেতনস্কেল নং (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী):-অফিস সহায়ক ,(গ্রেড-২০) , বেতনস্কেল: ৮২৫০-২০০১০/- 

পদের সংখ্যা-  ০৮ (আট) টি -স্থায়ী: ০২ (দুই) টি -অস্থায়ী: ০৬ (ছয়) টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।


ক্রমিক নং-০৯

পদের নাম, গ্রেড ও বেতনস্কেল নং (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী):- নৈশ প্রহরী,(গ্রেড-২০),বেতনস্কেল: ৮২৫০-২০০১০/-

পদের সংখ্যা- ০২ (দুই) টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- (ক) অষ্টম শ্রেণী উত্তীর্ণ ।



নিম্নবর্ণিত শর্তাবলি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:


ক. সকল প্রার্থীর ক্ষেত্রেই ০১-০২-২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।


খ.বর্ণিত ছকের ৪ ও ৮ নং ক্রমিকে উল্লেখিত স্থায়ী ও অস্থায়ী পদে নিয়োগ প্রক্রিয়া শেষে প্রাপ্ত একই মেধা তালিকা (Merit List) জ্যেষ্ঠতা অনুযায়ী প্রথমে স্থায়ী পদে এবং পরবর্তীতে অস্থায়ী পদে নিয়োগ প্রদান করা হবে। পর্যায়ক্রমে বিধি মোতাবেক অস্থায়ী পদ গুলো স্থায়ী করা হবে।


গ. বর্ণিত ছকের ১, ৩ ও ৪ নং ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

ঘ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।


ঙ.কোটার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করা হবে।


চ. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।


ছ. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

জ.মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ, পূরণকৃত Application Copy, প্রবেশপত্রসহ সকল কাগজপত্রের ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি দাখিল করতে হবে।এছাড়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে।


ঝ. এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ১, ৩, ৪ ও ৬ নং ক্রমিকের শূন্য পদ পূরণে ‘মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯', ৭, ৮ ও ৯ নং ক্রমিকের শূন্য পদ পূরণে 'পেটেন্টস, ডিজাইনস ও ট্রেডমার্কস অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৯' ও ২ নং ক্রমিকের শূন্য পদ পূরণে ‘সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯' এবং ৫ নং ক্রমিকে শূন্য পদ পূরণে ‘সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯' অনুসরণ করা হবে। চাকুরীকালীন ব্যবস্থাপনা স্ব-স্ব নিয়োগ বিধি অনুসারে পরিচালিত হবে। 


ঞ. নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।


ট.  নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।


আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি :

ক. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://dpdt.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ :

 I. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৭/০২/২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা।

Ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫/03/2016 খ্রি. বিকাল ৫:০০ ঘটিকা।

  উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।


গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।


ঙ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre- Paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১-৫ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২ (বারো) টাকাসহ মোট ১১২ (একশত বারো) টাকা এবং ৬-৯ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।


প্রথম SMS: DPDT<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: DPDT ABCDEF & send to 16222

Reply: Applicant's Name Tk. 112 / 56 will be charged as application fee, Your PIN is xxxxxxxxx, To pay fee Type DPDT<space> Yes < PIN and send to 16222.

দ্বিতীয় SMS: DPDT<space> YES <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: DPDT YES 12345678 & send to 16222

Reply: Congratulations! Applicant's Name, payment completed successfully for DPDT Application for the post xxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).


চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dpdt.teletalk.com.bd অথবা ডিপিডিটি'র Website: www.dpdt.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।


ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।


জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।


I. User ID জানা থাকলে: DPDT<space>Help<space> User <space> User ID & Send to 16222. Exampale : DPDT HELP USER ABCDEF & Send to 16222

ii.PIN Number জানা থাকলে: DPDT <space>Help<space>PIN<space> PIN No & Send to 16222. Example: DPDT HELP PIN: 12345678 & Send to 16222


ঝ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও : www.dpdt.gov.bd এর তথ্য বাতায়ন অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd/dpdt ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য http://dpdt.teletalk.com.bd ওয়েবসাইট হতে জানা যাবে।


ঞ.অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা https://alljobs.query@teletalk.com.bd ই-মেইলে, এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেইসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। (মেইল/মেসেজে এর subject-এ Organization Name : DPDT, Post Name: *****, Applicant's user ও ID contact Number অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদনে উল্লিখিত শেষ তারিখ ও সময়ের পর আবেদন সংক্রান্ত কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।


ট.অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

·

৪. প্রার্থীর যোগ্যতা যাচাই :


প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে :


ক.প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);

খ. প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভার মেয়র/প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;

গ.কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি। উল্লেখ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ ;

ঘ.ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভার প্রশাসক/সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড থেকে তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা (প্রাক্তন প্রথম শ্রেণি) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

ঙ.জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত অনুলিপি;

চ.Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's copy) ।


৫.উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

  • শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। এছাড়া একাধিক/সবগুলো পদের পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একজন প্রার্থী যেকোনো একটি পদে আবেদন করতে পারবে।




(ড. কায়সার মুহাম্মদ মঈনুল হাসান) 

পরিচালক (প্রশাসন ও অর্থ)

              ও

          সভাপতি

বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটি

পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর


Download Pdf