বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা

নিয়োগ বিজ্ঞপ্তি (নন-টেকনিক্যাল পদ)



নং সংস্থা/ব-৩৩৯/রে-6717                                                                          তারিখঃ ১৭/০২/২০২৬ ইং।




এই বিশ্ববিদ্যালয়ের নিম্নে বর্ণিত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।


ক্ৰম.নং-০১

পদের নাম, গ্রেড, বেতন স্কেল ও অফিস/বিভাগের নাম (বেতন স্কেল ২০১৫):- হিসাবরক্ষক, গ্রেড-১২, স্কেলঃ ১১৩০০-২৭৩০০/- অফিসঃ কম্পট্রোলার অফিস।

শূন্য পদ: ০১

চাহিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:- বাণিজ্য বিভাগে কমপক্ষে স্নাতক ডিগ্রীসহ কোন খ্যাতনামা প্রতিষ্ঠানে হিসাব রক্ষণ ও বাজেট প্রস্তুতকরণ কাজে ৫ (পাঁচ) বৎসরের বাস্তব অভিজ্ঞতা এবং ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেজ-এ অভিজ্ঞতা থাকিতে হইবে ।


ক্ৰম.নং-০

পদের নাম, গ্রেড, বেতন স্কেল ও অফিস/বিভাগের নাম (বেতন স্কেল ২০১৫):- হিসাব সহকারী, গ্রেড-১৬, স্কেলঃ ৯৩০০-২২৪৯০/- অফিসঃ কম্পট্রোলার অফিস।

শূন্য পদ: ০১

চাহিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:- প্রার্থীকে এইচ.এস.সি (বাণিজ্য)/সমমানের পরীক্ষায় পাশ হইতে হইবে। হিসাবের কাজ, ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেজ-এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হইবে।


ক্ৰম.নং-০

পদের নাম, গ্রেড, বেতন স্কেল ও অফিস/বিভাগের নাম (বেতন স্কেল ২০১৫):- এলডিএ কাম কম্পিউটার অপারেটর, গ্রেড-১৬-স্কেলঃ ৯৩০০-২২৪৯০/- , অফিসঃ কম্পট্রোলার অফিসের ০১টি এবং রেজিস্ট্রার অফিসের ০২টি পদ

শূন্য পদ: ০

চাহিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:- প্রার্থীকে অবশ্যই এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় পাশসহ কমপক্ষে প্রতি মিনিটে বাংলা ২৫টি ও ইংরেজীতে ৩৫টি শব্দ কম্পিউটারে কম্পোজ করার দক্ষতাসম্পন্ন হইতে হইবে। কম্পিউটারে MS Word, MS Excel এবং Power Point-এ দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে ।


ক্ৰম.নং-০

পদের নাম, গ্রেড, বেতন স্কেল ও অফিস/বিভাগের নাম (বেতন স্কেল ২০১৫):- হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর, গ্রেড-১৬, স্কেলঃ ৯৩০০-২২৪৯০/-

বিভাগঃ যন্ত্রকৌশল বিভাগের ০১টি এবং আই.পি.ই. বিভাগের ০১টি পদ ।

শূন্য পদ: ০

চাহিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:- কমপক্ষে এইচ.এস.সি/সমমানের (বাণিজ্য হইলে অগ্রাধিকার) পরীক্ষা পাশ এবং টাইপিং-এ প্রতি মিনিটে বাংলা ২৫টি ও ইংরেজীতে ৩৫টি শব্দ কম্পিউটারে কম্পোজ করার দক্ষতাসম্পন্ন হইতে হইবে। ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেজ-এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া যাইতে পারে


ক্ৰম.নং-০

পদের নাম, গ্রেড, বেতন স্কেল ও অফিস/বিভাগের নাম (বেতন স্কেল ২০১৫):- সুপারভাইজার, গ্রেড-১৬, স্কেলঃ ৯৩০০-২২৪৯০/- অফিসঃ প্রধান প্রকৌশলীর কার্যালয়।

শূন্য পদ: ০

চাহিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:-প্রার্থীকে এইচ.এস.সি পাশ এবং নির্মাণ কাজে সুপারভিশনে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন হইতে হইবে। MS Word এবং MS Excel জানা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে 


ক্ৰম.নং-০৬

পদের নাম, গ্রেড, বেতন স্কেল ও অফিস/বিভাগের নাম (বেতন স্কেল ২০১৫):- এম.এল.এস.এস, গ্রেড-২০, স্কেলঃ ৮২৫০-২০০১০/- হল/অফিসঃ সাবেকুন নাহার সনি হলের ০১টি, শহীদ স্মৃতি হলের ০৩টি, তিতুমীর হলের ০১টি, কম্পট্রোলার অফিসের ০২টি, প্রধান প্রকৌশলীর কার্যালয়ের ০১টি, মেডিক্যাল সেন্টারের ০১টি পদ।


শূন্য পদ: ০

চাহিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:-প্রার্থীকে এস.এস.সি/সমমানের পরীক্ষায় পাশসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হইতে হইবে।


ক্ৰম.নং-০৭

পদের নাম, গ্রেড, বেতন স্কেল ও অফিস/বিভাগের নাম (বেতন স্কেল ২০১৫):- এটেনডেন্ট, গ্রেড-২০, স্কেলঃ ৮২৫০-২০০১০/- অফিসঃ উপাচার্য অফিস।

শূন্য পদ: ০

চাহিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:-প্রার্থীকে জেএসসি/সমমানের পরীক্ষায় পাশসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হইতে হইবে ।


ক্ৰম.নং-০

পদের নাম, গ্রেড, বেতন স্কেল ও অফিস/বিভাগের নাম (বেতন স্কেল ২০১৫):- গার্ড, গ্রেড-২০, স্কেলঃ ৮২৫০-২০০১০/- হল/অফিসঃ ডঃ এম এ রশীদ হলের ০১টি এবং রেজিস্ট্রার অফিসের অধীন এস্টেট, লিগ্যাল এন্ড সিকিউরিটি উইং- এর ০৭টি পদ।

শূন্য পদ: ০

চাহিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:-প্রার্থীকে জেএসসি/সমমানের পরীক্ষায় পাশসহ সু-স্বাস্থ্যের অধিকারী হইতে হইবে । রাইফেল চালানোর অভিজ্ঞতা থাকিলে ভাল হয় । বয়স ১৮-৩৫ বৎসর। অবসরপ্রাপ্ত সামরিক কর্মচারীর জন্য বয়স শিথিলযোগ্য।


ক্ৰম.নং-০

পদের নাম, গ্রেড, বেতন স্কেল ও অফিস/বিভাগের নাম (বেতন স্কেল ২০১৫):- পরিচ্ছন্নতাকর্মী, গ্রেড-২০, স্কেলঃ ৮২৫০-২০০১০/- হলঃ শহীদ স্মৃতি হলের ০২টি, সাবেকুন নাহার সনি হলে ০১টি, এবং স্বাধীনতা হলের ০২টি পদ।

শূন্য পদ: ০

চাহিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:-প্রার্থীকে জেএসসি পরীক্ষায় পাশসহ সংশ্লিষ্ট কাজে ২(দুই) বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন হইতে হইবে ।

বি: দ্র: ক্রমিক নং ১ হইতে ৬ নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয় । “অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যে কোন একটি স্তরে শিক্ষাগত যোগ্যতা (বিভাগ/শ্রেণী) শিথিলযোগ্য। তবে ১১/০৫/২০১৫ তারিখের পরে যারা এই বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত হয়েছেন এবং ডিগ্রী অর্জন করেছেন তাদের ক্ষেত্রে এই শিথিলতা প্রযোজ্য হবে না।”


অনলাইনে https://recruitment.buet.ac.bd/ সাইটের মাধ্যমে আবেদন করতে হবে। চাকুরীরত প্রার্থীদের অনাপত্তিপত্র/অগ্রায়ণপত্র অনলাইন আবেদনের সময় আপলোড করতে হবে। আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া ও আবেদনের ফি পরিশোধের প্রক্রিয়া সাইটের “Application Guideline” মেনুতে বর্ণনা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত আবেদনপত্রসমূহ থেকে কেবলমাত্র যোগ্য/বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র ইস্যু করা হবে। ক্রমিক নং ১ পদের জন্য ৮ঃ ৩০০/- টাকা, ২ হতে ৫ নং প্রতিটি পদের জন্য ৮ঃ ২০০/- (দুইশত) টাকা এবং ক্রমিক নং ৬ হতে ৯ পর্যন্ত প্রতিটি পদের জন্য ১০০/- (একশত) টাকা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদনে উল্লেখিত তথ্যে/আপলোডকৃত সার্টিফিকেটে অসম্পূর্ণতা পাওয়া গেলে অথবা আবেদনের সাথে আপলোডকৃত সার্টিফিকেট/মার্কশীটের মূলকপি যাচাইকালে কোন অসঙ্গতি/অসত্য/ভুল পাওয়া গেলে কিংবা আবেদনকারীর যোগ্যতা চাহিদাকৃত যোগ্যতার কম হলে যে কোন পর্যায়ে আবেদনকারীর প্রার্থীতা বাতিলযোগ্য হবে। তাছাড়া অসত্য/ভুল তথ্য প্রদানকারী প্রার্থী পরবর্তী ০৫ বছর চাকুরীর জন্য আবেদন করলে তা বিবেচিত হবে না। নিয়োগকালীন সময় প্রার্থী শিক্ষাগত যোগ্যতা গোপন করলে এবং পরবর্তীতে বিষয়টি ধরা পড়লে নিয়োগ বাতিলের ব্যাপারে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থী যোগদান পরবর্তী অবেক্ষাধীনকাল সম্পন্ন হওয়ার পুর্বে স্বেচ্ছায় চাকুরী থেকে অব্যাহতি নিলে কিংবা অত্র বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোন পদে যোগদান করে, তাহলে তার গৃহীত আর্থিক সুবিধাদি ফেরত প্রদান করতে হবে। কর্তৃপক্ষ কোন কারণ ব্যতিরেকে এই নিয়োগ প্রক্রিয়া গ্রহণ/বাতিল/পদ সংখ্যা হ্রাস-বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। নির্বাচিত প্রার্থীদের পরীক্ষার স্থান, তারিখ ও সময় ই-মেইল ও এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। আবেদনকারী তার Admit Card ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে ।


আবেদন সংশ্লিষ্টে কোন তথ্যের প্রয়োজন হলে recruitment@regtr.buet.ac.bd এ ই-মেইল করা যাবে। নিয়োগ বিজ্ঞপ্তি বুয়েটের ওয়েবসাইট (regoffice.buet.ac.bd)-এ প্রকাশ করা হবে।


অনলাইনে আবেদনপত্র ও ফি জমাদানের শেষ তারিখ : ১৬/০৩/2026 খ্রিঃ।


নং সংস্থা/ব-৩৩৯/রে-6717 


(অধ্যাপক ড. এন. এম. গোলাম জাকারিয়া) 

রেজিস্ট্রার (অ.দা.)

তারিখঃ ১৭/০২/২০২৬ ইং।



বিতরণ (প্রচারের ব্যবস্থা গ্রহণের অনুরোধসহ):


১। ডিন, সকল অনুষদ, বা.প্র.বি., ঢাকা।

২। সকল বিভাগীয় প্রধান/পরিচালক/অফিস প্রধান/হল প্রভোস্ট, বা.প্র.বি., ঢাকা।

৩। পরিচালক, আইসিটি সেল, বা.প্র.বি., ঢাকা (ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা গ্রহণের অনুরোধসহ)।

৪। পি.এস টু ভিসি, বা.প্র.বি., ঢাকা (উপাচার্য মহোদয়ের সদয় অবগতির জন্য)।

৫। সিনিঃ প্রোগ্রামার, রেজিস্ট্রার অফিস, বা.প্র.বি., ঢাকা (ওয়েবসাইটে প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য)।

৬। এ.পি.এস টু প্রো-ভিসি, বা.প্র.বি., ঢাকা (উপ-উপাচার্য মহোদয়ের সদয় অবগতির জন্য)।

৭। গার্ড ফাইল।


Pdf Download