গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা প্রশাসকের কার্যালয়
কিশোরগঞ্জ
নেজারত শাখা
www.kishoreganj.gov.bd
স্মারক নম্বর : ০৫.৮১.৮৮০০.০০৬.১১.০১০.২০১৯-১৪৫ তারিখ:০২ ফাল্গুন ১৪৩২ ১৫ ফেব্রুয়ারি ২০২৬
নিয়োগ বিজ্ঞপ্তি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখার ২৭ মে ২০২৪ তারিখের ০৫.০০.০০০০.১৬৬.১১.০৩৩.১৬.৭৩ নম্বর স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ এর অধীন সার্কিট হাউজে নিম্নবর্ণিত পদসমূহে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে (https://dckishoreganj.teletalk.com.bd ওয়েবসাইটে) নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না।
ক্রমিক :-০১
পদের নাম ও বেতন স্কেল (জা. বে. স্কেল ২০১৫ অনুযায়ী) :- বেয়ারার, গ্রেড-২০, ৮২৫০-২০০১০/-
বয়স:- ১৮-৩২ বছর
পদের সংখ্যা:- ০৩ (তিন) টি
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:- (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
ক্রমিক :-০২
পদের নাম ও বেতন স্কেল (জা. বে. স্কেল ২০১৫ অনুযায়ী) :- বাবুর্চি , গ্রেড-২০, ৮২৫০-২০০১০/-
বয়স:- ১৮-৩২ বছর
পদের সংখ্যা:- ০১(এক) টি
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাক্রমিক:- (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
(খ) রান্নার কাজে অন্যূন ০৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা
ক্রমিক :-০৩
পদের নাম ও বেতন স্কেল (জা. বে. স্কেল ২০১৫ অনুযায়ী):- সহকারী বাবুর্চি , গ্রেড-২০, ৮২৫০-২০০১০/- ,
বয়স:- ১৮-৩২ বছর
পদের সংখ্যা:- ০২ (দুই) টি
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:- (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
(খ) রান্নার কাজে অন্যূন ০৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা
ক্রমিক :-০৪
পদের নাম ও বেতন স্কেল (জা. বে. স্কেল ২০১৫ অনুযায়ী):- মালি , গ্রেড-২০, ৮২৫০-২০০১০/-
বয়স:- ১৮-৩২ বছর
পদের সংখ্যা:- ০১ (এক) টি
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:- (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
ক্রমিক:-০৫
পদের নাম ও বেতন স্কেল (জা. বে. স্কেল ২০১৫ অনুযায়ী) :- নিরাপত্তা প্রহরী গ্রেড-২০, ৮২৫০-২০০১০/-
বয়স:- ১৮-৩২ বছর
পদের সংখ্যা:- ০৩(তিন) টি
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:- (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
(খ) সুস্বাস্থ্যের অধিকারী
আবেদনের শর্তাবলী:
০১। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
০২। প্রার্থীর বয়স ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
০৩। প্রার্থী কোন সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত / অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
০৪। চাকুরীর জন্য আবেদন অনলাইনে আগামী ১৯/০২/২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে ১৮/০৩/২০২৬ তারিখ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত দাখিল করা যাবে। অফিসে সরাসরি/ডাকযোগে কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল বলে গণ্য হবে।
০৫। কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য সরকারি বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি/বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
০৬। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে তবে এ সংক্রান্ত বিধি/বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
০৭। অপেক্ষমাণ তালিকা সংরক্ষণ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-১ শাখার ২৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.০২০.২৪-২১৭ নং স্মারকের পরিপত্র প্রতিপালন করা হবে তবে এ সংক্রান্ত বিধি/বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
০৮। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরী হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না ।
০৯। Online -এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলী:
ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://dckishoreganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা:
i) Online - এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ১৯/০২/২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকা।
ii) Online - এ আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ: ১৮/০৩/২০২৬ তারিখ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।
খ) Online- এ আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
গ) Online এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
১১। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক প্রত্যেকটির ১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
দাখিলযোগ্য/উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ:
ক) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সকল সনদ/প্রত্যয়ন/অনাপত্তিপত্র/প্রযোজ্য পদের ক্ষেত্রে অভিজ্ঞতার ও স্বাস্থ্যগত সনদ;
খ) কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র/প্রশাসক অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ প্রশাসক কর্তৃক নাগরিকত্ব সনদ;
গ) জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্ম নিবন্ধন সনদ;
ঘ) চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র;
ঙ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র;
চ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/প্রশাসক অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্রশাসক কর্তৃক প্রত্যয়নপত্র এবং;
ছ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটার স্বপক্ষে উপযুক্ত প্ৰমাণপত্ৰ ।
জ) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy) ।
ঝ) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি।
ঞ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
১২। কেবল একটি পদের জন্য আবেদন করা যাবে। একাধিক পদের বিপরীতে আবেদন করলে আবেদনপত্রসমূহ বাতিল বলে গণ্য হবে। নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে বিধায় একাধিক পদের বিপরীতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
১৩। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, জাল, মিথ্যা, ভুল বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসুদপায় অবলম্বন করলে দরখাস্ত/নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৪। নিয়োগকারী কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন সময় বিজ্ঞপ্তিতে বর্ণিত কোন শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন ।
১৫। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন সময়ে/পর্যায়ে এ নিয়োগ কার্যক্রম স্থগিত,সময় পরিবর্তন/বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।
১৬। কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত স্থান ও তারিখে প্রার্থীদের নির্বাচনী/লিখিত, মৌখিক বা অন্য কোন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এ ক্ষেত্রে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৭। নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না।
১৮ । চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষার কোন প্রকার বিরূপ তথ্য পাওয়া গেলে তিনি নিয়োগ লাভে অযোগ্য বলে বিবেচিত হবেন। কোন তথ্য গোপন করে/ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলেও প্রার্থীর নিয়োগ বাতিল করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(মোহাম্মদ আসলাম মোল্লা)
জেলা প্রশাসক
কিশোরগঞ্জ
ফোন: ০২৯৯৭৭৬১৪৯৩ (অ)
email: dckishoreganj@mopa.gov.bd
স্মারক নম্বর : ০৫.৪১.৮৮০০.০০৬.১১.০১০.২০১৯-১৪৫ তারিখ: ০২ ফাল্গুন ১৪৩২
১৫ ফেব্রুয়ারি ২০২৬
সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হলো:
১। সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা;
২। সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা;
৩। বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা;
৪। জেলা প্রশাসক ..........................................................(সকল);
৫। পুলিশ সুপার, কিশোরগঞ্জ;
৬। সিভিল সার্জন, জেলা সিভিল সার্জনের কার্যালয়, কিশোরগঞ্জ;
৭। উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ;
৮। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক/রাজস্ব/শিক্ষা ও আইসিটি/উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)/বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জ;
৯। উপজেলা নির্বাহী অফিসার……………………………..(সকল), কিশোরগঞ্জ;
১০। সহকারী কমিশনার (ভূমি) ……………………………….(সকল), কিশোরগঞ্জ;
১১। নেজারত ডেপুটি কালেক্টর, কিশোরগঞ্জ (বিজ্ঞপ্তিটি নোটিশ বোর্ডে প্রচারের অনুরোধসহ)
১২। সহকারী কমিশনার (আইসিটি), কিশোরগঞ্জ (বিজ্ঞপ্তিটি ওয়েব পোর্টালে প্রকাশের অনুরোধসহ);
১৩। সহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কিশোরগঞ্জঃ
১৪। জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, কিশোরগঞ্জ;
১৫। সিনিয়র তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, কিশোরগঞ্জ (বিজ্ঞপ্তিটি ব্যাপক প্রচারের অনুরোধসহ);
১৭। সম্পাদক/বিজ্ঞাপন ম্যানেজার, …………………………উক্ত বিজ্ঞপ্তিটি ১৭/০২/২০২৬ তারিখের মধ্যে……………………ইঞ্চি সাইজের পত্রিকার ভিতরের পাতায় ০১ (এক) দিনের জন্য তার বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশ করে পত্রিকার ০৩ (তিন) কপি জেলা প্রশাসক, কিশোরগঞ্জ বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হলো;
১৮। ব্যবস্থাপনা পরিচালক, টেলিটক বাংলাদেশ লিমিটেড, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স (১১ তলা), হোল্ডিং নং-৩/এ, ৫/এ, ৭/এ, রোড নং-১৭, গুলশান-১, ঢাকা-১২১২ (তাকেঁ উল্লিখিত বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদন গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো);
১৯। অফিস কপি/গার্ড ফাইল/মাস্টার ফাইল/নোটিশ বোর্ড অত্রাফিস।
(মোহাম্মদ আসলাম মোল্লা)
জেলা প্রশাসক
কিশোরগঞ্জ
0 Comments