জাতীয় বিশবিদ্যানন
গাজীপুর-১৭০৪
স্মারক নং- ০১(৮৯৬)জাতীঃবিঃ/প্রশাঃ/২০১০ (অংশ-৪)/১/ ৫৪৩২ তারিখ: ০৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদে নিয়োগের লক্ষ্যে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে Online-এ আবেদন আহবান করা যাইতেছে:
ক্রমিক নং:- ১
পদের নাম, বিষয়, পদ সংখ্যা ও বেতন স্কেল (গ্রেড):- ১. অধ্যাপক , ইংরেজি (১টি), কম্পিউটার সায়েন্স (১টি) বেতন স্কেল : ৫৬৫০০-৭৮৮০০/- (গ্রেড-৩)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:- ১.এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা জিপিএ ৫.০০, এর মধ্যে মানবিক ও ব্যবসায় প্রশাসন শাখার জন্য ন্যূনতম জিপিএ ৪.২৫ এবং বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৪.৫০ থাকিতে হইবে। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য হইবে।
২.সংশ্লিষ্ট বিভাগে ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকিতে হইবে।
৩.সংশ্লিষ্ট অনুষদভূক্ত প্রার্থীদেরকে –
ক) বিজ্ঞান/বিজনেস স্টাডিজ/আইন অনুষদভুক্ত বিভাগসমূহের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.৫০ থাকিতে হইবে।
খ) কলা, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.২৫ থাকিতে হইবে।
গ) সনাতন পদ্ধতিতে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ৩-এর (ক) ও (খ) উভয় ক্ষেত্রে প্রথম শ্রেণি অর্জন করিতে হইবে। তবে, বিভাগীয়/অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য হইবে।
8. স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসাবে ন্যূনতম ১০ (দশ) বৎসরসহ মোট ন্যূনতম ২২ (বাইশ) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে।
৫. এমফিল ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসাবে ন্যূনতম ৭ (সাত) বৎসরসহ ন্যূনতম ১৭ (সতের) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে।
৬. পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সহযোগী অধ্যাপক হিসাবে ন্যূনতম ৫ (পাঁচ) বৎসরসহ ন্যূনতম ১২ (বার) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে।
৭. সকল ক্ষেত্রে প্রার্থীদের স্বীকৃত কোনো জার্নালে (পিয়ার রিভিউড) সর্বমোট ন্যূনতম ১২ (বার) টি প্রকাশনা থাকিতে হইবে। উল্লেখিত ১২ (বার) টি প্রকাশনার মধ্যে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মকালীন সময়ে ন্যূনতম ৬ (ছয়) টি প্রকাশনা থাকিতে হইবে, তন্মধ্যে First Author/ Corresponding Author হিসাবে ন্যূনতম ৩ (তিন)টি প্রকাশনা থাকিতে হইবে। মোট ১২ (বার) টি প্রকাশনার মধ্যে ন্যূনতম ২ (দুই) টি প্রকাশনায় ইমপ্যাক্ট ফ্যাক্টর থাকিতে হইবে :
তবে শর্ত থাকে যে, কোনো বিষয়ে (subject) ইমপ্যাক্ট ফ্যাক্টর সম্বলিত জার্নাল না থাকার ক্ষেত্রে কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় ইমপ্যাক্ট ফ্যাক্টরের বাধ্যবাধকতার শর্ত শিথিল করিতে পারিবে।
৮. শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ/ শ্রেণি/সমমানের গ্রেড গ্রহণযোগ্য হইবে না।
ক্রমিক নং:- ২
পদের নাম, বিষয়, পদ সংখ্যা ও বেতন স্কেল (গ্রেড):- সহযোগী অধ্যাপক আইন (১টি), ট্যুরিজম এন্ড
হসপিটালিটি ম্যানেজমেন্ট (১টি), বেতন স্কেল : ৫০০০০-৭১২০০/- (গ্রেড-৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:- ১. এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা জিপিএ ৫.০০ এর মধ্যে মানবিক ও ব্যবসায় প্রশাসন শাখার জন্য ন্যূনতম জিপিএ ৪.২৫ এবং বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৪.৫০ থাকিতে হইবে। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য হইবে।
২.সংশ্লিষ্ট বিভাগে ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকিতে হইবে।
৩. সংশ্লিষ্ট অনুষদভূক্ত প্রার্থীদেরকে –
ক) বিজ্ঞান/বিজনেস স্টাডিজ/আইন অনুষদভূক্ত বিভাগসমূহের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.৫০ থাকিতে হইবে।
খ) কলা, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভূক্ত বিভাগসমূহের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.২৫ থাকিতে হইবে।
গ) সনাতন পদ্ধতির প্রার্থীদের পরীক্ষার ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্ৰথম শ্রেণি থাকিতে হইবে। তবে, বিভাগীয়/অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য হইবে।
8.স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক হিসাবে ন্যূনতম ৭ (সাত) বৎসরসহ মোট ন্যূনতম ১৪ (চৌদ্দ) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে।
৫. এমফিল ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক হিসাবে ন্যূনতম ৬ (ছয়) বৎসরসহ ন্যূনতম ৯ (নয়) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে।
৬. পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সহকারী অধ্যাপক হিসাবে ন্যূনতম ৪ (চার) বৎসরসহ মোট ন্যূনতম ৭ (সাত) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে।
৭.সকল ক্ষেত্রে প্রার্থীদের স্বীকৃত কোনো জার্নালে (পিয়ার রিভিউড) সর্বমোট ন্যূনতম ৬ (ছয়) টি প্রকাশনা থাকিতে হইবে। উল্লেখিত ৬ (ছয়) টি প্রকাশনার মধ্যে সহকারী অধ্যাপক হিসাবে কর্মকালীন সময়ে ন্যূনতম ৪ (চার) টি প্রকাশনা থাকিতে হইবে, তন্মধ্যে First Author/ Corresponding Author হিসাবে ন্যূনতম ২ (দুই) টি প্রকাশনা থাকিতে হইবে। মোট প্রকাশনার মধ্যে ন্যূনতম ১ (এক) টি প্রকাশনায় ইমপ্যাক্ট ফ্যাক্টর থাকিতে হইবে:
তবে শর্ত থাকে যে, কোনো বিষয়ে (subject) ইমপ্যাক্ট ফ্যাক্টর সম্বলিত জার্নাল না থাকার ক্ষেত্রে কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় ইমপ্যাক্ট ফ্যাক্টরের বাধ্যবাধকতার শর্ত শিথিল করিতে পারিবে।
৮. শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড গ্রহণযোগ্য হইবে না।
ক্রমিক নং:- ৩
পদের নাম, বিষয়, পদ সংখ্যা ও বেতন স্কেল (গ্রেড):- সহকারী অধ্যাপক,ইংরেজি (১টি), শিক্ষা (১টি), হিসাববিজ্ঞান (১টি), আইন (১টি), পরিসংখ্যান (১টি), নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স (১টি)
বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০/- (গ্রেড-৬) ।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:- ১.এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা জিপিএ ৫.০০ এর মধ্যে মানবিক ও ব্যবসায় প্রশাসন শাখার জন্য ন্যূনতম জিপিএ ৪.২৫ এবং বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৪.৫০ অথবা ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল এর ক্ষেত্রে প্রতি বিষয়ে ন্যূনতম গ্রেড ‘বি’ থাকিতে হইবে। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য হইবে।
২. সংশ্লিষ্ট বিভাগে ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকিতে হইবে।
৩. সংশ্লিষ্ট অনুষদভূক্ত প্রার্থীদেরকে-
ক) বিজ্ঞান/বিজনেস স্টাডিজ/আইন অনুষদভূক্ত বিভাগসমূহের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.৫০ থাকিতে হইবে।
খ) কলা, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভূক্ত বিভাগসমূহের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.২৫ থাকিতে হইবে।
গ) সনাতন পদ্ধতির প্রার্থীদের পরীক্ষার ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি থাকিতে হইবে। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য হইবে।
৪. স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ৩ (তিন) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে।
৫. এমফিল ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ২ (দুই) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে।
৬. পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসাবে ন্যূনতম ১ (এক) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে।
৭. স্বীকৃত কোন জার্নালে (পিয়ার রিভিউড জার্নাল) ন্যূনতম ৩ (তিন)টি প্রকাশনা থাকিতে হইবে। যার মধ্যে First Author হিসাবে ন্যূনতম ১ (এক)টি প্রকাশনা থাকিতে হইবে।
৮. শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড গ্রহণযোগ্য হইবে না ।
শর্তাবলী:
১. উক্ত পদে আবেদনের নিমিত্তে Online Application Form ও নিয়োগ বিজ্ঞপ্তি ১৭/০২/২০১৬ তারিখ হইতে অত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট jobs.nu.ac.bd এ পাওয়া যাইবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৬/০৩/২০২৬ তারিখ বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে উক্ত jobs.nu.ac.bd এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করিতে হইবে।
২. চাকুরীরত প্রার্থীদেরকে তাদের স্ব-স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করিতে হইবে। প্রার্থীদেরকে সকল পরীক্ষা পাশের সনদপত্র, নম্বরপত্র, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয় পত্র, জাতীয়তা সনদপত্র, চাকুরিরত হইলে কর্তৃপক্ষের অনুমতি পত্র-এর কপি, বিদেশী বিশ্ববিদ্যালয় হইতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে সমতা নিরূপণ সনদপত্র এবং প্রকাশনার (যদি থাকে) সমর্থনে সত্যায়িত প্রমাণক-এর কপি User ID ও Password দিয়ে Login করে Online Application Form-এর নির্ধারিত অংশে Upload করিতে হইবে।
৩. Online Application Form-এর প্রিন্ট কপিসহ সকল ডকুমেন্টস্-এর সত্যায়িত কপি ০৯ (নয়) সেট ডাকযোগে/হাতে হাতে ১৬/০৩/২০১৬ তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায় পৌঁছাইতে হইবে। অন্যথায় আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে।
৪. আবেদন করার শেষ তারিখে প্রার্থীদের বয়সসীমা নির্ধারিত হবে ও অন্যান্য বিষয়ে সরকার ঘোষিত বিধিমালা অনুসরণ করা হইবে।
৫. রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে সোনালী ব্যাংকের যে কোন শাখায় বর্ণিত পদের জন্য ২০০/- (দুইশত) টাকা পে-স্লিপ-এর মাধ্যমে জমা দিতে হইবে।
পে-স্লিপ সংগ্রহ ও আবেদন ফি জমাদানের নিয়মাবলী:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট jobs.nu.ac.bd এ Online Application Form যথাযথভাবে পূরণপূর্বক Submit করার পর User ID ও Password দিয়ে Login করে Pay - slip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দিতে হইবে অথবা সোনালী ব্যাংকের Online Payment Gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হইবে।
Online Application Form পূরণের নির্ধারিত তারিখ ও সময়ের পরে টাকা জমা দিলে সে দায়-দায়িত্ব ব্যাংক অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করিবে না।
৬. প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত সকল পরীক্ষা/নির্বাচনী বোর্ড-এর তারিখ ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে পত্র মারফত/SMS-এর মাধ্যমে/বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এর মাধ্যমে জানানো হইবে। এ সকল পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না।
৭. সাক্ষাৎকারের সময় সকল মূল সনদ ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সঙ্গে আনিতে হইবে।
৮. নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে এবং কর্তৃপক্ষ পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি করিতে পারিবেন । কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হইবে।
৯. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে।
১০. কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করিবে। ভাইস-চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে
(ড. মো. আশেক কবির চৌধুরী)
রেজিস্ট্রার (চলতি দায়িত্ব)
জাতীয় বিশ্ববিদ্যালয়
0 Comments